1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব কষছে ট্রাম্প প্রশাসন

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ গননা করুন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

একতা ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব সঠিক নয়। বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ কষছে। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে কেবল সংঘাতই বাড়বে। সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব কষছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে। আশা করি, ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।

ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews