ছানোয়ার হোসেন, (মহালছড়ি,খাগড়াছড়ি) প্রতিনিধিঃ পুলিশের বিশেষ অভিযানে খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার ০৩ নং ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মেম্বর মো: আলমগীর হোসেন(৩৯) কে গ্রেফর করেছে থানা পুলিশ। সে উপজেলার ক্যায়াংঘাট গুচ্ছগ্রামের মৃত আবদুর রাজ্জাক এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টার দিকে মহালছড়ি থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার মাইসছড়িতে বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । পাহাড়ের পরিস্থিতি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মহালছড়ি থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply