ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ, শনিবার সকালে উপজেলা চত্বরে একটি র্যালি করা হয়। তারপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস কর্মকর্তা প্রবীন চাকমার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন নারী সমিতির সদস্য ও উদ্যোক্তাগণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং কিশোর-কিশোরী শিক্ষার্থী, বিভিন্ন এলাকার সচেতন মহল। নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন রোধ করা, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা, নারীদের অধিকার, বাল্যবিবাহ রোধ, নিশ্চিতে কাজ করা ও নারী নেতৃত্ব তৈরি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

Leave a Reply