1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯১ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা ইয়ুথগ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার বিকাল ২ টায় সিঙিনালা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহালছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্য কাকলী মারমা ও আয়েশা আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্মের সদস্য মিল্টন চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মুবাছড়ি ইউনিয়নের ইউপি সদস্য উষাপ্রু মারমা, স্থানীয় গ্রাম প্রধান সাথা কার্বারী, মুড়াপাড়া গ্রামের নারী কার্বারী ভৌমিকা ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান, মহালছড়ি উপজেলা সমন্বয়ক মিহির কান্তি ত্রিপুরা ও সোনিয়া দাশ প্রমূখ।

আলোচনায় বক্তারা নাগরিক অধিকার ও গণতান্ত্রিক সুশাসনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি গ্রামে সচেতনতা বাড়ানোর জন্য পরামর্শ মূলক বক্তব্য দেন। আলোচনার এক পর্যায়ে মহালছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে নাগরিকের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কিত একটি নাটিকা পরিবেশিত হয়। এছাড়াও স্থানীয় শিশু শিল্পীদের নিয়ে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews