1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

মহালছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬৪ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি’র মহালছড়িতে “স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়” শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মাথুরা বিকাশ ত্রিপুরা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় চাকমা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরী ও সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প কর্মকর্তা (পিও) বিদ্যুৎ জ্যোতি চাকমা এবং সার্বিক বাস্তবায়নে সহযোগিতা করেন পূর্ণ বিকাশ ত্রিপুরা।

বক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে জনসম্পৃক্ততা, তথ্যভিত্তিক পরিকল্পনা এবং সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে হাসপাতালের সেবা আরও গতিশীল করার আহ্বান জানান।

বাংলাদেশ হেলথ ওয়াচ, জাবারাং কল্যান সমিতির সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী, সমাজকর্মী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews