1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসকদের সাথে চট্টগ্রাম রয়েল হসপিটালের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৮১ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মঙ্গলবার(০৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চট্টগ্রামের রয়েল হসপিটাল(প্রাঃ) লিমিটেডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রয়েল হসপিটালের প্রতিনিধিরা হাসপাতালের আধুনিক চিকিৎসা সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা এবং রোগীদের জন্য বিভিন্ন চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, হাসপাতালটিতে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, পেডিয়াট্রিক এইচডিইউ, কেবিন সুবিধা, গাইনি ও সিজারিয়ান অপারেশন, মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিক(হাড়ভাঙা) সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা তুলনামূলক কম খরচে প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক(এম.ও) ডাঃ শোভন সরকার, অফিসার মেডিকেল উপসহকারী ডাঃ দীপঙ্কর তালুকদার, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, চট্টগ্রাম রয়েল হসপিটাল মার্কেটিং ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম ও মার্কেটিং এক্সিকিউটিভ সজল সরকার সহ মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তারা, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী রেফারেল ব্যবস্থা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে মতবিনিময় করেন।

সভার শেষে রয়েল হসপিটালের পক্ষ থেকে জানানো হয়, উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews