1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়ি বানভাসি মানুষের দোরগোড়ায় সেনাবাহিনী! নদীপথে চলছে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে মহালছড়ি সেনা জোন।

এরই অংশ হিসেবে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বন্যা কবলিত ও পানিবন্দি মানুষের জন্য পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প এবং বিতরণ করা হচ্ছে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে এই সেবা প্রদান করছে।

দোরগোড়ায় চিকিৎসাসেবা

মহালছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন ডাঃ বোরহান উদ্দিন জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ, পিএসসি-এর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন: “যেসব এলাকার মানুষ বন্যার কারণে ঘর থেকে বের হতে পারছেন না এবং চিকিৎসা নিতে পারছেন না, আমরা সরাসরি তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দিচ্ছি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের কৃতজ্ঞতা

সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, চারদিকে পানি বন্দি থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এমন সংকটময় মুহূর্তে দুর্গম এলাকায় এসে চিকিৎসা সেবা দেওয়ায় শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তারা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews