ছানোয়ার হোসেন, মহালছড়ি, খাগড়াছড়িঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা স্কাউট এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হলো আজ। ১২ ফেব্রুয়ারী, বুধবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই কাউন্সিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউট এডহক কমিটি’র সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান খান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম খান, প্রাইমারি সহকারী শিক্ষা অফিসার উক্রাচিং চৌধুরী ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসাসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
উক্ত কাউন্সিলে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস মহালছড়ি শাখার একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটিতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান খান শাওন এবং সবার সম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।
এছাড়াও উপস্থিত সবার সম্মতিক্রমে পাঁচজন সহ-সভাপতি, কমিশনার এক জন, সহকারী কমিশনার ৭ জন, কোষাধ্যক্ষ একজন, যুগ্ম সম্পাদক একজন, কাব লিডার একজন ও স্কাউট লিডার পদে একজন নির্বাচিত হয়েছেন।
Leave a Reply