1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

মাকে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের সাজা নাটোরে

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ গননা করুন

একতা ডেস্কঃ নাটোর জেলার গুরুদাসপুরের উত্তর নারীবাড়ি গ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মা সেলিনা খাতুন (৪৫) কে গলা কেটে হত্যার দায়ে কিশোরী মেয়ে নুশরাত জেরিন ববি (১৬) কে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতে এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নুশরাত জেরিন ববি উপজেলার উত্তর নারীবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

জানা গেছে, সেলিনা খাতুন ও নজরুল ইসলামের মেয়ে নুশরাত জেরিন ববি তার নিজের পছন্দমত বিয়ে করে পালিয়ে যায়। পরে পরিবার তাদের বিয়ে মেনে নিলে ববি তার মা সেলিনা খাতুনের কাছে জামাইয়ের জন্য একটি মোটরসাইকেল দাবি করে। গত ২০২১ সালে ২২ মার্চ সন্ধ্যায় মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় বাবার বাড়িতে মা সেলিনা খাতুন এর সঙ্গে মেয়ের বাকবিতন্ডা বাধে। এ সময় ধারালো ব্রেড দিয়ে মা সেলিনা বেগমের গলা কেটে হত্যা করে মেয়ে ববি। এ ঘটনায় পরের দিন নিহত সেলিনা খাতুনের ভাই সুলতান আহমেদ বাদী হয়ে গুরুদাসপুর থানায় তার ভাগ্নি নুশরাত জেরিন ববিকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, মামলার পরে পুলিশ অভিযুক্ত নুশরাত জেরিন ববিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে নিজের দোষ স্বীকার করে বিচার দাবি করে। পরে অভিযুক্ত ববি আদালত থেকে জামিনে বের হয়ে পালিয়ে যায়। মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে ৩০২ ধারায় ববি দোষী সাব্যস্ত হওয়ায় আজ তার অনুপস্থিতিতেই বিচারক এই রায় ঘোষণা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews