1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

মাগুরায় নন এমপিও শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ গননা করুন

মাগুরা থেকে নিজস্ব প্রতিবেদকঃ নন এমপিও শিক্ষকরা এমপিওর দাবিতে মাগুরা শহরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন সোমবার সকাল ১০টায়। স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি এমপিওর দাবীতে তারা স্মারক লিপি প্রদান করেন। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মাগুরা জেলার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বলেন, জেলায় মোট ৩৭ টি প্রতিষ্ঠান ১০ থেকে ২৫ বছর ধরে এমপিওর বাইরে রয়েছে। বিনা বেতনে চাকরি করে অনেক শিক্ষক শিক্ষিকা ও কর্মচারিগণ মানবেতর জীবন যাপন করছেন। অনেকে অবসরে চলে গেছেন, আবার অনেকের বয়স শেষের পথে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক, কর্মচারীরা অর্থের অভাবে তাদের ছেলে-মেয়েদের ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া করাতে পারে না। সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস বলেন, জীবিকার তাগিদে অনেক শিক্ষক কৃষি সহ বিভিন্ন পেশায় যেতে বাধ্য হচ্ছেন। তাই আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করা হউক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews