1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় গণকমিটির সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ গননা করুন

স্টাফ রিপোর্টারঃ মাগুরা সদর ২৫০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারদের সময় মতো চেম্বারে না পাওয়া, ভূইফোঁড় ক্লিনিকগুলোতে পার্টটাইম ডিউটি করাসহ হাসপাতালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করা এক্স-রে ও প্যাথলজিকাল বিভাগ সচল না থাকা ও হাসপাতালে দালালী চক্রের দাপটের বিরুদ্ধে অভিযোগ এনে মাগুরা জেলা গণকমিটি এক সমাবেশ করে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায়। সমাবেশস্থল মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে গণকমিটির সভাপতি মহব্বত আলীর নেতৃত্বে কমিটির নেতা ও কর্মীবৃন্দ র‍্যালি করে জেলা প্রশাসকের অফিসে গিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখিত সমস্যাসহ মোট ১১ দফা দাবির উল্লেখ রয়েছে। জেলা গণকমিটি ইতিপূর্বে এ অসঙ্গতিগুলো তুলে একাধিকবার সমাবেশ করেছে। তবুও এ ব্যাপারে কারো কোন টনক নড়েনি বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। তাছাড়া এর পরেও যদি হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে গণকমিটি আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলেও নেতৃবৃন্দ হুশিয়ারী দিয়েছেন।

মহব্বত আলীর সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন কাজী ফিরোজ শম্পা বসু, হিমাংশুদেব বর্মণ, ও জিন্নাতুন নূর প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews