সোহাগ সন্ধিঃ বাংলাদেশ কৃষক সমিতি মাগুরা জেলা কমিটির উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করা হয় ২৫ নভেম্বর সোমবার। সদর উপজেলার বেঙ্গা সরকারী প্রাইমারি স্কুলের সামনে কর্মীসভাটি শুরু হয় দুপুর ১২ টায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা সুকান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা কমিটির সভাপতি কমরেড বীরেন বিশ্বাস। কৃষক সমিতি মাগুরা জেলা সভাপতি আমজাদ হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষক সমিতি মাগুরা জেলা সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন মিত্র। এছাড়া জেলার বিভিন্ন গ্রাম কমিটির কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মীসভায় কেন্দ্রীয় নেতার দেয়া দিক নির্দেশনা শেষে জেলা কমিটির আগামী দিনের করণীয় প্রসঙ্গে কিছু কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী জানুয়ারি মাসের মধ্যে সদর উপজেলায় নূনতম ৫টি এবং শালিখা উপজেলায় তারও অধিক গ্রাম কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। তাছাড়া ফটকী নদীতে নোনা পানি ওঠা বন্ধ করার দাবিতে আগামী ১২ ডিসেম্বর শালিখা উপজেলা সদর আড়পাড়ায় একটি মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য উপজেলার কৃষক ও ক্ষেতমজুরসহ সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply