1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

মাগুরায় জেলা ছাত্রদলের ফর্ম বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ গননা করুন

নিজস্ব প্রতিবেদকঃ মাগুরা জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার ও থানার সমস্ত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের ফর্ম বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন হয় ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার। বিকেল ৪টায় মাগুরা সৈয়দ আতর আলী গণ-গ্রন্থাগার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আনোয়ার পারভেজ, বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সরকার জসিমউদ্দিন সম্রাট। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ।

অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী বলেন, ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে কোন কমিটি হবে না। কলেজ কমিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোন হাইব্রিড নেতাদের জায়গা হবে না। যারা আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিল তারাই যেন এই কমিটিতে মূল্যায়ন পায়। আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছেন তাদেরকে কমিটিতে কোন জায়গা দেওয়া হবে না। খুব তাড়াতাড়ি ইউনিয়ন ওয়ার্ড কমিটি করা হবে। সেখানে ত্যাগী নেতা ছাড়া স্বৈরাচারী আওয়ামী দোসর কোন স্থান পাবে না। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আনোয়ার পারভেজ ছাত্র আন্দোলনের সব সময় যাদের ভূমিকা ছিল তাদেরকে নিয়েই কমিটি করার নির্দেশনা দেন। বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সরকার জসিমউদ্দিন সম্রাট বলেন, কলেজ কমিটির দিকে কড়া নজরদারি করতে হবে। যাতে আওয়ামী লীগ দোসররা যারা দেশ ও জাতির শত্রু তারা কোনভাবেই এই কমিটিতে যাতে আসতে না পারে। এ সময়ের সাবেক ছাত্রদল নেতা মাগুরা জেলার সফল সভাপতি বারবার কারা নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক আব্দুর রহিমকে বিদায় জানান এবং তাকে কেন্দ্রীয় নেতাকর্মী ও মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বই উপহার দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews