1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মাটিমিশ্রিত কয়লা এলো মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ কক্সবাজার জেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারতীয় সরবরাহকারীর সঙ্গে চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে উন্নতমানের কয়লা সরবরাহ করার কথা ছিল। সে চুক্ত অবমাননা করে মাটিমিশ্রিত নিম্নমানের কয়লা পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা জাহাজ থেকে খালাস করাও সম্ভব নয়।

প্রচুর পরিমাণে মাটি মিশে থাকায় কয়লা খালাসের সময় দফায় দফায় জাহাজের কনভেয়র বেল্ট ছিঁড়ে যায়। ফলে খালাস বন্ধ করে গত শুক্রবার জাহাজটিকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সরবরাহকারী মাটিমিশ্রিত অবশিষ্ট কয়লা খালাস করার জন্য বিভিন্ন মহলে ধরনা দিচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে দুয়েক দিনের মধ্যে মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

ভারতীয় সরবরাহকারীর সঙ্গে চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে উচ্চমানের কয়লা সরবরাহ করার কথা থাকলেও পাঠানো হয়েছে মাটিমিশ্রিত নিম্নমানের কয়লা। এই কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা দূরে থাক, জাহাজ থেকে খালাস করাও সম্ভব নয়। মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, কয়লাগুলো গ্রহণ না করায় বন্দর কর্তৃপক্ষ জাহাজটি চ্যানেলের বাইরে পাঠিয়ে দিয়েছে। মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের ৬৩ হাজার টন কয়লা নিয়ে গত ১৭ মার্চ এমভি ওরিয়েন্ট অর্কিড নামের সিংগাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ী চ্যানেলে প্রবেশ করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews