1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মানবতার মুখোশের আড়ালে ঘাতক যুক্তরাষ্ট্র

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ অর্থনৈতিক ও সামরিক আধিপত্য বজায় রাখা যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির অন্যতম উদ্দেশ্য। এজন্য তারা কখনো মানবাধিকার ইস্যুতে কঠোর অবস্থান নেয়, আবার কখনো স্বার্থের কারণে তা উপেক্ষাও করে। দেশটি বৈদেশিক নীতিতে মানবিক মূল্যবোধের চেয়ে স্বার্থকে প্রাধান্য দেয়। যখন কোনো সংকট তাদের ভূরাজনৈতিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তারা মানবিক সাহায্য প্রদান করে বা সামরিক হস্তক্ষেপ করে। অন্যদিকে, যেখানে তাদের স্বার্থ নেই, সেখানে নিরব ভূমিকা পালন করে। মানবতা ও নৈতিক অবস্থান আসলে কৌশলগত স্বার্থের ভিত্তিতে পরিবর্তনশীল। তারা যখন কোথাও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, তখন সেটি আদৌ মানবিক দৃষ্টিকোণ থেকে নাকি ভূরাজনৈতিক স্বার্থে করা হচ্ছে, সেটি প্রশ্নসাপেক্ষ।

তাই যুক্তরাষ্ট্রের মানবিক নীতিকে স্থির বা নিরপেক্ষ বলা যায় না, বরং এটি স্থান, কাল ও পাত্র অনুযায়ী পরিবর্তনশীল। দেশটি প্রায়শই ইসরায়েলের সামরিক হামলাকে “আত্মরক্ষার অধিকার” বলে বৈধতা দেয়। ইসরায়েল যখন গাজায় বিমান হামলা চালায়, তখন মার্কিন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র দপ্তর শুধু “উভয় পক্ষকে সংযম প্রদর্শনের” আহ্বান জানায়, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না। যুক্তরাষ্ট্র গাজায় মানবিক বিপর্যয়ের সময় কার্যকর কোনো পদক্ষেপ নেয় না, কারণ তাদের পররাষ্ট্রনীতি মূলত ইসরায়েলের প্রতি গভীর সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দ্বারা পরিচালিত হয়। ইসরায়েলপন্থী লবির প্রভাব, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ, এবং গণমাধ্যমের একপাক্ষিক প্রচার এই অবস্থানকে আরও সুসংহত করেছে। ফলে গাজায় হাজার হাজার নিরীহ মানুষ মারা গেলেও, যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায় না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews