1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মানসিক প্রশান্তিতে খালেদা জিয়া বললেন ব্যক্তিগত চিকিৎসক

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৫ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে ছেলের কাছে থেকে মানসিক প্রশান্তি অনুভব করছেন বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। যা তার শারীরিক অবস্থার উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। মঙ্গলবার লন্ডন থেকে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামের অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হয় খালেদা জিয়াকে। ওইদিনই তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন।

২৫ জানুয়ারি ছাড়পত্র পাওয়ার পর তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। বর্তমানে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা প্রতি সপ্তাহে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করছেন। ম্যাডাম আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। পারিবারিক সান্নিধ্যে মানসিক প্রশান্তি পাওয়ায় তার সুস্থতা আরও বাড়ছে। উনি ভালো আছেন, তবে একেবারে সুস্থ বলা যাবে না। তবে যেকোনো সময়ের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা চিকিৎসকর যখন তাকে দেশে ফেরার উপযুক্ত মনে করবেন, তখনই তিনি দেশে ফিরবেন। চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্যে এসে খালেদা জিয়া মানসিক স্বস্তি পাচ্ছেন, যা তার সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানান জাহিদ হোসেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews