1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মারা গেলেন শিল্পাচার্য জয়নুলের স্ত্রী জাহানারা আবেদিন

  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৪ গননা করুন

একতা ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পাচার্যের পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। জাহানারা আবেদিন ও জয়নুল আবেদিনের বিয়ে হয়েছিল ১৯৪৬ সালে। দীর্ঘ বিবাহিত জীবনে তিনি ছিলেন শিল্পাচার্যের ঘনিষ্ঠ সহচর ও নির্ভরযোগ্য সহায়ক। ১৯৭৬ সালে জয়নুল আবেদিনের মৃত্যুর পর একা হাতে আগলে রেখেছেন পরিবার ও তার স্মৃতিবিজড়িত ঘর। প্রায় ৪৯ বছর একা জীবনযাপন করে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত ইতিহাস, যেখানে জয়নুল আবেদিনের শিল্পচর্চা, শিক্ষায় অবদান এবং চারুকলা আন্দোলনের গল্প রয়ে গেছে জীবন্ত সাক্ষী হিসেবে। তাদের তিন সন্তান ময়নুল আবেদিন, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিন বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

মৃত্যুকালে জাহানারা আবেদিন রেখে গেছেন এই তিন সন্তানসহ বৃহত্তর এক পরিবার। জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্পশিক্ষার পথিকৃৎ হিসেবে চারুকলা অনুষদের প্রতিষ্ঠা, সোনারগাঁ লোকশিল্প জাদুঘরসহ শিল্প ও সংস্কৃতির বিকাশে যে ভূমিকা রেখেছেন, তার পেছনে জাহানারা আবেদিনের ছিল নীরব কিন্তু দৃঢ় উপস্থিতি।

শিল্পাচার্যের ঘরে শিল্পী, শিক্ষার্থী ও শিল্পানুরাগীদের অবাধ যাতায়াত ছিল, আর সেই ঘরের আস্ত কাঠামো সামলে রাখতেন জাহানারা আবেদিন। তার মৃত্যুতে শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক মূল্যবান অধ্যায়ের সমাপ্তি ঘটল, বলে মনে করছেন অনেকেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews