1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো বাংলাদেশে জেন-জি বিপ্লবের প্রশংসায়

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা পতনে বাংলাদেশের ‘জেন-জি বিপ্লব’-এর প্রভাব স্বীকার করেন। একইসঙ্গে মার্কিন কংগ্রেসে একটি কংগ্রেসনাল ঘোষণা গ্রহণের জন্য তিনি আগস্ট বিপ্লবের ছাত্র নেতাদের আমন্ত্রণ জানান। গত মঙ্গলবার সোটোর মার্কিন কংগ্রেসনাল অফিসে এ বিষয়ে আলোচনা সভা হয়।

এসময় সোটো জুলাই অভ্যুত্থানে যারা সরকার পতনে এবং হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই ৫ আগস্ট বিপ্লবের ছাত্র নেতাদের মার্কিন কংগ্রেসে একটি কংগ্রেসনাল ঘোষণা গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যা বিশ্বব্যাপী আন্দোলনের প্রতীক। বাংলাদেশি আমেরিকানরা শান্তিপূর্ণ ভবিষ্যতের ক্ষমতায়নের প্রচেষ্টার জন্য মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কংগ্রেসনম্যান ড্যারেন সোটো গত এক দশক ধরে বাংলাদেশের স্বার্থের পক্ষে ধারাবাহিকভাবে দাঁড়িয়েছেন। টুইট বার্তায় এ কংগ্রেসম্যান বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালীন সময়ের হালনাগাদ তথ্য দেয়ার জন্য মার্কিন-বাংলাদেশি জাহিদ এফ সরদার সাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছেন বলে ১৪ ফেব্রুয়ারি এক বার্তায় জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একমত প্রকাশ করে ১৪ ফেব্রুয়ারি নিজের এক্স হ্যান্ডলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা। জনপ্রিয় এ কংগ্রেস সদস্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আরও বলেন, জনগণকে ভোট দিতে দিন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীরা বিশেষ করে, ফ্লোরিডায় বসবাসরতরা ড্যারেন সোটোকে বাংলাদেশের বন্ধু হিসেবেই সমীহ করে থাকেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews