একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে দেশটির নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) এবং ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই হস্তক্ষেপে দায়ী করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের কার্যনির্বাহী সন্ত্রাস এবং আর্থিক গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালিয়ে আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।
তিনি বলেন, গণতন্ত্রের ক্ষতি ঠেকাতে যুক্তরাষ্ট্র সর্বদা সজাগ থাকবে। মস্কোভিত্তিক সেন্টার ফর জিওপলিটিক্যাল এক্সপার্টিজ (সিজিই) এবং এর পরিচালক ভ্যালেরি মিখাইলোভিচ কোরোভিনের পাশাপাশি ইরানের আইআরজিসি-সম্পর্কিত কগনিটিভ ডিজাইন প্রোডাকশন সেন্টারকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply