1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ গননা করুন
মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ।
মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ।

একতা ডেস্কঃ মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, মহাদেশটির সবচেয়ে বড় হুমকি রাশিয়া ও চীন থেকে নয়, বরং এই মহাদেশ নিজেই। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে শুক্রবার এ কথা বলেন ভ্যান্স।

প্রত্যাশা ছিল, ভ্যান্স মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তার ভাষণে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে কথা বলবেন। তবে তিনি বেশিরভাগ সময় যুক্তরাজ্যসহ ইউরোপীয় সরকারগুলোকে তাদের মূল্যবোধ থেকে সরে আসা এবং অভিবাসন ও স্বাধীন মতপ্রকাশ নিয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার ব্যাপারে দোষারোপ করেন। তার বক্তব্যে সম্মেলনস্থলে নেমে আসে নীরবতা। পরে সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন রাজনীতিক এর নিন্দা জানান। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, এটি গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প প্রশাসনের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেন ভ্যান্স যে, ইউরোপকে নিজেদের প্রতিরক্ষার জন্য বড় পরিসরে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ইউক্রেন যুদ্ধের কথাও উল্লেখ করে বলেন, তিনি আশা করেন একটি যৌক্তিক সমাধান বের করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তা ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন ভ্যান্স। রাশিয়ায় প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল পলিটিকোকে বলেন, ভ্যান্সের বক্তব্য অপমানজনক এবং বাস্তবতার সঙ্গে এর কোনও মিল নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews