একতা ডেস্কঃ দীর্ঘ ৭ বছর পর মায়ের দেখা পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাছে পেয়েই আবেগে আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ লন্ডনে পৌঁছলে পুত্র তারেক রহমান এভাবেই তাকে অভিনন্দন জানান।
বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অবতরণ করেছে। খালেদা জিয়ার লন্ডন যাত্রার মাধ্যমে মা ছেলের দেখা হলো। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন।

Leave a Reply