1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মিয়ানমার প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ১৮০ জন বিদেশিসহ মোট পাঁচ হাজার ৮৬৪ জন বন্দিকে মুক্তি দেবে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর গণতন্ত্রপন্থী বিক্ষোভকে সহিংসভাবে দমন করতে গিয়ে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহের জন্ম হয়। তখন থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

দেশটির জান্তা সরকার এই বছর নির্বাচন করবে বলে জানিয়েছে। তবে বিরোধী দলগুলো এই পরিকল্পনাকে প্রতারণা বলে ব্যাপকভাবে নিন্দা প্রকাশ করেছে। সামরিক জান্তার হাতে বন্দিদের মধ্যে দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চিও রয়েছেন। ৭৯ বছর বয়সী এই নেত্রী নির্বাচনে জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতির দায়ে ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

দেশটিতে অস্থিরতার কারণে বৈশ্বিক অপরাধের রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে যুদ্ধকবলিত মিয়ানমার। প্রকাশ্যে চলছে আফিম বেচাকেনা, বনাঞ্চলে মাদকের ল্যাব থেকে শুরু করে মানবপাচার, অনলাইন প্রতারণাও এসেছে বড় পরিসরে আলোচনায়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪ বছর ধরে চলা সংঘাতে বিধ্বস্ত মিয়ানমার। জান্তা ও বিদ্রোহীদের লড়াইয়ে অনুপস্থিত আইনের শাসন। এই সুযোগে দেশটি এখন বৈশ্বিক অপরাধের রাজধানীতে পরিণত হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews