1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মিস করতে চাই না ডিসেম্বরের টাইমলাইন

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৫ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রধান সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, তারা ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চান না। তিনি উল্লেখ করেছেন, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হলে অক্টোবর মাসে তফসিল ঘোষণা করা হতে পারে। সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন। এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন।

সিইসি বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইমলাইন ডিসেম্বর, এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল (তফসিল) ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, সেইভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। জাতীয় নির্বাচন সম্পর্কে সিইসি জানান, নির্বাচন প্রস্তুতির কাজ প্রধান উপদেষ্টা ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দেবেন বলে তিনি উল্লেখ করেন।

আমরা তাদের কাছে নির্বাচনী প্রস্তুতির সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা আমাদের সহায়তা করতে চান। নির্বাচনের বিভিন্ন বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা আমাদের ডেমোক্র্যাটিক ট্রানজিশন সাপোর্টে সহায়তা করতে চেয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কোন আলোচনা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews