1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের নিউজ আগেই প্রকাশ করেছে প্রাভদা

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ গননা করুন
বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ আইনজীবি জেড আই খান পান্না।
বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ আইনজীবি জেড আই খান পান্না।

একতা ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ আইনজীবি জেড আই খান পান্না বলেছেন, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে এত জলঘোলা করা ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখে এইসব কথা শোভা পায়।’ তিনি একজন বাংলাদেশী আইনজীবী এবং মানবাধিকার কর্মী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ। এই আইনজীবী বলেন, ‘৩০ লাখ শহীদের কথা তো নতুন কোনো কথা না এটা তো পুরোনো বিষয়। যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখেই এই কথা অহরহ শোভা পায়।

মেজর ডালিমকে ইংগিত করে তিনি বলেন, ‘আপনারা সাংবাদিক খুঁজে বের করেন, উনি কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন সশরীরে এবং কয়টা যুদ্ধে অংশগ্রহন করেছিলেন, খোঁজ করে দেখেন ইজিলি পাবেন। তিনি আরও বলেন, ‘ওনার চোখে হয়তো সংখ্যাটা ৩ লাখ। নদী মাতৃক দেশ ছিল তো। আমার এখনো খেয়াল আছে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত অধিক প্লাবন হয়ে গেছিল এবং নদী দিয়ে কত লাশ যে ভেসে গেছে তা চিন্তার বাইরে।

তিনি বলেন, ‘১৯৭২ সালেই ৪ঠা জানুয়ারিতেই প্রাভদা প্রকাশ করেছিল ৩০ লাখ শহীদের কথা। কমিউনিস্ট পার্টির সাথে তো আমাদের মুক্তিবাহিনির কোনো সম্পর্ক ছিল না।’ প্রাভদা কমিউনিস্ট পার্টির পত্রিকা। প্রথম ১৯০৫ সালে ইউক্রেরিয়ান স্পিলিকা পার্টি দ্বারা চালু হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews