1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

মুহাম্মদ আততুস ৪০ বছর ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ১২১ জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। ৭৯ জন দীর্ঘ মেয়াদের কারাদণ্ডপ্রাপ্ত।

গত শনিবার মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ৭০ জনকে মিশরে পাঠানো হয়েছে। এদেরকে তুর্কি ও অন্যান্য দেশে নির্বাসন দেয়ার কথা রয়েছে। এছাড়া ১১৪ জনকে পশ্চিম তীরে ও মাত্র ১৬ জনকে গাজায় ফিরতে দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই জন বিশিষ্ট ফিলিস্তিনি হলেন মুহাম্মাদ আততুস এবং অপরজন রাআদ আস সাদি।

মুহাম্মাদ আততুস সবচেয়ে পুরনো ফিলিস্তিনি বন্দি, যিনি ৪০ বছর বন্দী থাকার পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১৯৮৫ সালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের বেথেলহাম থেকে তাকে গ্রেপ্তার করেছিল। তিনিই ইসরায়েলি কারাগারে থাকা সবচেয়ে পুরনো ফিলিস্তিনি বন্দি। রাআদ আস সাদি পশ্চিম তীরের জেনিন অঞ্চলের সবচেয়ে পুরনো বন্দী। তিনি ৩৬ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদায় সংগ্রামী ভূমিকার কারণে তাকে গ্রেফতার করা হয়। দখলদার বাহিনী তার ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে সাদির বাবাকে বন্দী করে ও অসংখ্যবার তাদের পারিবারিক বাসভবনে হামলা চালায়। পরে ১৯৮৯ সালের আগস্ট মাসে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তাকে গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ। তাকে দুইটি যাবজ্জীবন ও আরও বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়। কারাগারে থাকা অবস্থায় মা, ভাই ও পিতাকে হারান সাদি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews