একতা ডেস্কঃ মেক্সিকোর তাবাস্কো প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
৯ ফেব্রুয়ারি, রবিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। ৮ ফেব্রুয়ারি, শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। প্রদেশের এসকার্সেগা শহরের কাছে একটি ট্রেলার (বড় ট্রাক) এর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এর ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানায়, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিলো। গন্তব্যে যাওয়ার পথে বাসটি একটি ট্রেলারের এর সঙ্গে সংঘর্ষ হয়।

Leave a Reply