একতা ডেস্কঃ মেঘনা নদীতে মাছধরা এক জেলের জালে বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। প্রায় ১০ কেজির এই মাছ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। ১০ জানুয়ারি, শুক্রবার ভোলার ইলিশা চড়ার মাথা মাছ ঘাটে মাছটি বিক্রি হয়। এর আগে বৃহস্পতিবার মেঘনা নদীতে পাবনা জেলার খালেক মাঝির জালে বিশাল মাছটি ধরা পড়ে।
শীত মৌসুম হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে মেঘনায় মাছ কম ধরা পড়ছে। মাছ শিকারে গিয়ে অনেকেই ফিরে আসছেন খালি হাতে। গত বৃহস্পতিবার কোরাল মাছটি জেলের জালে ধরা পড়ে। পরে শুক্রবার সকালে ভোলার ইলিশা চডারমাথা মাছ ঘাটের সাজী মৎস্য আড়তের মালিক আলামিন সাজি ৯ কেজি ৯শ গ্রাম ওজনের মাছটি ১০ হাজার টাকায় কিনে নেন। কোরাল মাছের ওজন প্রতি ৬ মাস থেকে ২ বছরের মধ্যে ৩৫০ গ্রাম থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। ১০ কেজি ওজনের কোরাল মাছ পাওয়া অনেকটা দুষ্কর বলে জানিয়েছেন জেলেরা।
খালেক মাঝি জানান, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ১০ কেজি। ১০ হাজার টাকা দামে এটি স্থানীয় আড়তদারের কাছে বিক্রি করেছি। মেঘনায় এখন কোরাল মাছ কম উঠছে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে।

Leave a Reply