1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

মেজর ডালিমের পর টকশোতে আসছে কর্নেল রাশেদ

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ গননা করুন

একতা ডেস্কঃ কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেনের টকশো তে মেজর ডালিমেরসাক্ষাৎকার প্রচার নিয়ে আলোড়ন সৃষ্টি হয় রাজনৈতিক অঙ্গনে। এবার সেই সাংবাদিক ইলিয়াস হোসেনের শো তে হাজির হবেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। ২০ জানুয়ারি, সোমবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে কর্ণেল (অব.) রাশেদ চৌধুরীর ছবি যুক্ত করে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজেই একথা জানান সাংবাদিক ইলিয়াস।

পোস্টে ইলিয়াস হোসেন উল্লেখ করেন, “৭৫ এর আরেক বীর যোদ্ধার সাথে দেখা হবে ২৪ শে জানুয়ারি বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯ টায়।” শো টি সরাসরি তার নিজস্ব ফেইসবুক পেইজ থেকেই প্রচারিত হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৪ শে জানুয়ারি, রাত ৯ টায়।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। শেখ মুজিব হত্যা মামলায় দীর্ঘদিন রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন। তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথা চালাচালি হলেও সক্ষম হয় নি শেখ হাসিনা সরকার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews