1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মেয়াদ বাড়লো পাঁচ সংস্কার কমিশনের

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ গননা করুন

একতা ডেস্কঃ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে অন্তর্বর্তী সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশন পাঁচটি হলো নারীবিষয়ক, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। এসব কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে সময় বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত নভেম্বর মাসে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। ছয় কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছে। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews