একতা ডেস্কঃ মার্কিন প্রশাসন শনিবার রাতে দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে। হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়েনি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অভিবাসী দাবি করেছেন, তাঁদের হাতকড়া পরিয়েই বিমানে আনা হয়েছে। শুধু তাই নয়, তাঁদের পায়েও শিকল বাঁধা ছিল।
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হলো। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও হয়েছিল। সংসদেও প্রশ্ন ওঠে, কেন এইভাবে অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা। বিতর্কের পরেই দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অভিবাসীদের কী অবস্থায় ফেরানো হয়, সে দিকে কৌতূহলী নজর ছিল গোটা দেশের। মোদী সরকারের কূটনীতি কতটা সফল হবে, তা নিয়ে অপেক্ষায় ছিল দেশ। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সমাজমাধ্যমে সেই কৌতূহল উস্কে দিয়ে লেখেন, এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা। কৌতূহলের মাঝেই শনিবার রাত সাড়ে ১১টার কিছু পরে আমেরিকান সামরিক বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার অবতরণ করে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে।
তিনি সংসদে জানান, আমেরিকার নিজস্ব আইন অনুসারেই হাতকড়া-শিকল পরানো হয় অবৈধবাসীদের। তবে মহিলা ও শিশুদের শিকল-হতাকড়া পরানো হয়নি বলেও সেই সময়ে জানান বিদেশমন্ত্রী।
Leave a Reply