1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

মোদি ট্রাম্পের কাছ থেকে কী পেলেন

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আলোচনার ঝড় উঠেছে। বৈঠকটি থেকে ভারত বড় ধরনের প্রত্যাশা করলেও ফলাফল হতাশাজনক হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো, যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুদ্ধ, দুই দেশের বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা চুক্তি ও সহযোগিতা এবং প্রযুক্তি খাতে পারস্পরিক অংশীদারিত্ব।

অন্যতম বিতর্কিত বিষয় ছিল অভিবাসন। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত চূড়ান্ত, এবং দিল্লি এটি মেনে নিয়েছে। এটি ভারতের জন্য একপ্রকার অপ্রত্যাশিত চাপ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে ভারত ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ট্রাম্প তার নীতি থেকে একচুলও সরেননি। ইলন মাস্কের ইলেকট্রনিক গাড়ির কারখানা স্থাপনে ভারত আগ্রহ দেখালেও, যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়নি। তাছাড়া, মাস্কের স্টারলিংক প্রকল্পের তরঙ্গ বরাদ্দ নিয়ে চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। মুকেশ আম্বানির সঙ্গে দ্বন্দ্বের কারণে এ বিষয়ে ভারতের অবস্থান আরও জটিল হয়েছে।

বৈঠক শেষে ধারণা করা হচ্ছে, মোদির নেতৃত্বাধীন ভারত বৈঠক থেকে আশানুরূপ সুবিধা অর্জন করতে পারেনি। ট্রাম্প তার নীতি বাস্তবায়নে দৃঢ় থেকেছেন, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে কৌশলগত সমস্যার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews