1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মোদি সরকার মনমোহনকে অপমান করেছে

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ গননা করুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

একতা ডেস্কঃ সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে বলে শুক্রবার থেকেই সুর তুলেছে কংগ্রেস। এ ইস্যুতে দলের প্রবীণ নেতাদের পাশাপাশি সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। দলের অন্য শীর্ষ নেতার মতো রাহুলেরও বক্তব্য হলো ড. মনমোহন সিংয়ের শেষকৃত্যের রীতি পালনের জন্য ‘নিগমবোধ ঘাটে’ যাবতীয় বন্দোবস্ত করা হয়। কিন্তু মনমোহন সিংয়ের শেষকৃত্য করার জন্য বা সেই শেষকৃত্যস্থলে তার স্মৃতিসৌধ নির্মাণের জন্য ‘নিগমবোধ ঘাট’ মোটেও যোগ্য স্থান নয়। রাহুলের মতে মনমোহন সিংয়ের শেষকৃত্য এবং স্মৃতিসৌধ নির্মাণ দেশের ‘সব থেকে মর্যাদাসম্পন্ন’ কোনো স্থানেই হওয়া উচিত ছিল।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন রাহুল গান্ধী। হিন্দিতে তিনি লিখেছেন, ‘ভারতমাতার মহান সন্তানকে অপমান করেছে বর্তমান সরকার। ড. মনমোহন সিং শিখ সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নিগমবোধ ঘাটে তার শেষকৃত্যের আয়োজন করে তাকে অসম্মান করা হয়েছে।’ মনমোহন সিং টানা ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন বলেই আজ ভারত বিশ্বের অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার হতে পেরেছে। রাহুল লেখেন, ‘ড. মনমোহন সিং আমাদের সর্বোচ্চ সম্মান এবং সব থেকে সম্মানজনক সমাধিস্থল পাওয়ার যোগ্য। দেশের এ মহান সন্তানের প্রতি সরকারের আরও একটু সম্মান দেখানো উচিত ছিল। যিনি তার সম্প্রদায়কে গর্বিত করেছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews