1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

যমুনা নদীর রেলসেতুর নাম বদলের সিন্ধান্ত

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ গননা করুন

একতা ডেস্কঃ যমুনা নদীর ওপর নবনির্মিত রেলসেতুর নাম বদলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি আগামী জানুয়ারিতে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। তবে এর নতুন নাম এখনও চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে সেতুর ওপর দিয়ে ট্রায়াল ট্রেন চালানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুর নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। যমুনা সেতুর কাছাকাছি, ৩০ মিটার দূরত্বে, নতুন এই রেলসেতুটি তৈরি করা হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি রেল চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। ১৯৯৮ সালে চালু হওয়া যমুনা সেতুর কাঠামোগত সমস্যার কারণে ট্রেনের গতি কমাতে হয় এবং নির্ধারিত স্টেশনগুলোর ট্রেন চলাচলেও অপেক্ষা করতে হয়। বর্তমানে যমুনা সেতু দিয়ে ২০ কিমি/ঘন্টা গতিতে প্রতিদিন ৩৮টি ট্রেন চলাচল করে। নতুন সেতুটি চালু হলে এসব সমস্যার সমাধান হবে।

সেতুর নাম পরিবর্তনের ব্যাপারে তিনি জানান, উচ্চপর্যায়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সম্ভবত উদ্বোধনের আগেই সেতুর নতুন নাম চূড়ান্ত করা হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews