একতা ডেস্কঃ অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে যশোর-বেনাপোল মহাসড়কে। নারী-শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ১৯ মার্চ, বুধবার ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান।
অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসছিল। এ সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

Leave a Reply