একতা ডেস্কঃ ডেভিল হান্টের অভিযানে যশোরে সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলমসহ ৯জন নেতাকর্মীকে আটক করেছেন আইন শৃংখলা বাহিনী। জেলার বিভিন্ন এলাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল।
আটককৃতরা হলেন, নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, উপশহর ডি-ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত শুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, একই গ্রামের পিতা মৃত বদর উদ্দীনের ছেলে শেখ হারুন অর রশীদ, রামকৃষ্ণপুরের মৃত হোসেন আলী মোল্লার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফেরদৌস নরেন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
Leave a Reply