1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যাত্রীদের জন্য অপেক্ষা করছে ট্রেন

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৩৫ গননা করুন

একতা ডেস্কঃ এবার ঈদে বাড়ি ফেরা যাত্রীদের আর কোন হয়রানি হতে হচ্ছে না রেলপথে। বছর কয়েক আগেও ঈদের সময় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। কিন্তু সময়ের বদলে এখন যাত্রী নয়, ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়েই প্লাটফর্মে আনা হচ্ছে ট্রেন। ট্রেনের সিডিউলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ২৮ মার্চ, শুক্রবার দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে চিত্র দেখা গেছে। স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের প্রতিটি প্লাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনোটাতে আবার অতিরিক্ত রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে।

ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতটা সময় মেনে ট্রেন চলতে গত বছর কিছুটা দেখলেও আগে কখনও দেখিনি। আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। শিডিউল বিপর্যয়ে মানুষের ঈদযাত্রা হতো দুর্বিষহ। ট্রেনে এবারে ঈদ যাচ্ছে অনেকটা স্বস্তিতে। এক যাত্রী বলেন, টিকিট সংগ্রহ করতে অনেকটা বেগ পেতে হলেও প্লাটফর্মে এসে ট্রেন পেতে কোনো বেগ পেতে হয়নি। নির্ধারিত সময় ৩০ মিনিটে আগে এসেও দেখলাম ট্রেন প্ল্যাটফর্মে দেয়া আছে। গতকাল আমার দুজন বন্ধুরা গেছে, ওরাও জানিয়েছে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে। ঈদের এমন ট্রেন যাত্রাটা বেশ ভালোই লাগছে।

একজন রেলওয়ে কর্মকর্তা বলেছেন, ‘এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্টেশনে কোনো মই ও টুল থাকবে না। আশা করব, ২৭ তারিখ থেকে মই ও টুল আপনারা স্টেশনে দেখতে পাবেন না।’ তিনি আরও বলেন, ‘এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ঈদ। তাই এবার যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করার বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews