1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ গননা করুন
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

একতা ডেস্কঃ ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ফের আলোচনায় এসে গেলেন। মন্ত্রিত্ব থেকে সরে আসার পর, তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বলা হয়, এ বিষয়ে একটি পিটিশন দাখিল করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগ। সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা। ক্যামডেনের জ্যেষ্ঠে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস এ ইস্যুতে বলেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও, বাস্তবে এর ঠিক বিপরীত। কেননা সাড়ে ৩ বিলিয়ন পাউন্ড আর্থিক নয়-ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

টিউলিপ সিদ্দিক গত ১৪ জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর ঠিক ২৬ দিন আগে ডেইলি মেইলে তার বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশিত হয়। সাবেক এই দুর্নীতিবিরোধী মন্ত্রী লেবার পার্টির প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু। দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews