1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

যুক্তরাজ্যে খেলার মাঠ থেকে ১৭৫ যুদ্ধবোমা পাওয়া গেছে

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় নর্থাম্বারল্যান্ড জেলার উলার শহরে একটি শিশুদের খেলার মাঠের মাটির নিচ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৭৫টিরও বেশি অনুশীলন বোমা পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের ধারণা, আরও বোমা রয়েছে বলে জানা গেছে। নর্থাম্বারল্যান্ডের একটি ছোট শহর উলারের স্কটস পার্ক খেলার মাঠটি সংস্কার করার জন্য নির্মাণ প্রকল্প চলার সময় বোমাগুলি আবিষ্কৃত হয়েছিল। বিবৃতিতে প্যারিশ কাউন্সিল জানিয়েছে, গত জানুয়ারির শেষ দিকে ওই মাঠের মাটির নিচে বোমা থাকার তথ্য পাওয়া যায়। তারপর ফেব্রুয়ারির শুরুর দিকে শুরু হয় খনন। উদ্ধার প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং ভেতরকার অন্যান্য উপাদান এখনও অক্ষত আছে। এই বোমাগুলোর যে শক্তি, তাতে এগুলো কয়েকটি বিস্ফোরিত হলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে। স্কটস পার্ক নামে শিশুদের একটি পার্ক রয়েছে। যে জমিতে বোমার সন্ধান পাওয়া গেছে, সেটি স্কটস পার্কের সংলগ্ন। পার্ক আরও বড় করার জন্য সরকারের কাছ থেকে সেই জমিটি বরাদ্দ নেয় প্যারিশ কাউন্সিল।

গত ডিসেম্বরে এ প্রকল্পের জন্য অর্থও বরাদ্দ করে ব্রিটেনের সরকার। সেই অনুযায়ী গত জানুয়ারির শেষ দিকে পার্ক সম্প্রসারণের কাজ শুরুর অংশ হিসেবে জমিটি খোঁড়া শুরু হয়। অল্প কিছুক্ষণ খননকাজ চালানোর পরই সেখানে বোমার সন্ধান পাওয়া যায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews