1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইয়েমেনে

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৬ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজগুলোতে হামলার হুমকির পর ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ১৬ মার্চ, রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। হুথি-সম্পর্কিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সাদা শহরে নিহতের সংখ্যা ছয় থেকে বেড়ে ১০ হয়েছে।

এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে চারটি শিশু ও এক নারী রয়েছেন। ইয়েমেনের রাজধানী সানায়াতেও ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় মোট ২৩ জন নিহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, লোহিত সাগরের জাহাজে হামলার জন্য ‘নরক বৃষ্টি নামবে’। হুথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে লোহিত সাগরে শিপিং কার্যক্রমের হুমকিকে অতিরঞ্জিত করছে, যাতে তারা জনমতকে প্রভাবিত করতে পারে।

আমেরিকার এই কাপুরুষোচিত আগ্রাসন আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর নীতিকে পরিবর্তন করবে না। এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত। বেইত লাহিয়াতে হামলা চালিয়ে সাংবাদিক ও ত্রাণকর্মীসহ অন্তত ৯ জনকে হত্যা করেছে। ইসরায়েল, যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews