1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

যুক্তরাষ্ট্রে বরখাস্ত কর্মীদের পুনর্বহালের আদালতী নির্দেশ

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১০৩ গননা করুন

একতা ডেস্কঃ ডনাল্ড ট্রাম্প প্রশাসন সরকারি খরচ কমাতে প্রশাসনে ব্যাপক ছাঁটাইয়ের পথে হেঁটেছিল। সেই সিদ্ধান্ত খারিজ করে দিল দেশটির আদালত। গতকাল বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের জেলা বিচারকরা নির্দেশ দিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে ১৯টি সরকারি এজেন্সি থেকে ছাঁটাই করা হাজার হাজার প্রবেশনারি কর্মীকে কাজে পুনর্বহাল করতে হবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তাদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই করতে হবে এবং বাজেট কমাতে হবে। তার আগে আদালতের এই নির্দেশ এল। মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার দুই বিচারক আলাদাভাবে রায় দিয়েছেন। তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি অসুবিধা আছে। দুজনেই জানিয়েছেন, কর্মীদের আপাতত কাজে বহাল করতে হবে।

১৮টি এজেন্সি যারা প্রবেশনারি অফিসারদের ছাঁটাই করেছিল, তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানেনি। বিচারক ইউএসএইড, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্য এজেন্সির কর্মীদের আবার নিয়োগ দিতে বলেছে। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিশেষ করে এই তিন এজেন্সির কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সক্রিয় ছিল। তারা প্রতিটি কর্মীর কাজের বিচার করে তারপর এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিচারপতিরা এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি। প্রবেশনারি কর্মীদের কিছুদিন আগে নিয়োগ করা হয়েছিল। তাদের আরও এক বছর কাজের মেয়াদ আছে। তারপর তারা ওই সরকারি সংগঠনে নতুন ভূমিকায় দীর্ঘস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারতেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, বিচারবিভাগ প্রশাসনের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন এই অসাংবিধানিক নির্দেশের বিরুদ্ধে লড়াই করবে। প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। কয়েকজন জেলা বিচারক তাদের ক্ষমতার অপব্যবহার করবে এটা হয় না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews