1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ভারতীয় ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করল

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন সেদেশের ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করেছে। এখন থেকে মার্কিন ভিসা নিতে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে। ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউয়ের প্রক্রিয়া আরো জটিল করেছে ট্রাম্প প্রশাসন।

দি ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ব্যাবসায়িক প্রয়োজনে যাওয়ার জন্য বি১ ভিসা প্রয়োজন হয় আর ঘুরতে যাওয়ার সময় লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসার প্রয়োজন হয়। সাধারণত বি১ এবং বি২ ভিসা একই সঙ্গে দেওয়া হয়। ভিসা নবায়নের সময়সীমা এখন ১২ মাস করা হয়েছে, যা আগে ছিল ৪৮ মাস। ২০২২ সালের নভেম্বরে ভারতে বি১, বি২ ভিসার আবেদন করলে অপেক্ষা করতে হতো ৯৯৯ দিন। এরপর বি১, বি২ ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। দিল্লি এবং মুম্বাইয়ে এখন এই ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪৪০ দিন। চেন্নাইয়ে ৪৩৬ দিন, হায়দরাবাদে ৪২৯ দিন, কলকাতায় ৪১৫ দিন।

নবায়নের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে আমেরিকার দূতাবাসে আবেদনকারীর ভিড় আরো বৃদ্ধি পাবে। যারা আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার চার বছরের মধ্যে নবায়নের আবেদন করেছিলেন, তারা এখন এক বছরের মধ্যে নবায়নের জন্য বাধ্য হবেন। ফলে ইন্টারভিউয়ের তারিখ পেতে আরো সমস্যা হবে। আরো বেশিদিন অপেক্ষা করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews