1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

যুবককে কুপিয়ে হত্যা করলো চাঁদপুরে

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭০ গননা করুন

একতা ডেস্কঃ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় এক প্রবাসীর বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মনিপুর গ্রামে সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আলমগীর ওই গ্রামের মোঃ শহীদ উল্লাহর ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। প্রবাসীর স্ত্রী খোদেজা বেগম জানান, তাদের বাড়ির শিপন এশার নামাজ পড়ে ফেরার সময় ছাদে সন্দেহজনক কিছু টের পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে গিয়ে তারা গুরুতর আহত অবস্থায় আলমগীরকে পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানানো হয়।

চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল বলেন, আলমগীর এলাকায় মাইকিংয়ের কাজ করতেন। তাকে সহজ-সরল মানুষ হিসেবেই জানতাম। তার শত্রু থাকতে পারে, তা জানা নেই। শাহরাস্তি থানার ওসি আবুল বাশার জানান, সন্ধ্যা ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews