1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

যে কোন মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখতে হবে

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ গননা করুন

একতা ডেস্কঃ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। ১৯ ফেব্রুয়ারি, বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণ অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। ফ্যাসিবাদ বিরোধী ও বাংলাদেশী জাতীয়তাবাদীদের নিজেদের মধ্যেই রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। সবাইকে সংযত ও পরমত সহিষ্ণুতার পরিচয় দিতে হবে।

নেতারা বলেন গতকালের ঘটনায় পতিত স্বৈরাচারের দোসররা অনুপ্রাণিত হবে ও ষড়যন্ত্রের ফাঁদ বিস্তৃত করবে। রাজনীতি হোক প্রকাশ্যে কেউ যদি এটা ভেবে থাকেন, জুলাইয়ের মিত্র সাবেক ছাত্রলীগ আর ছাত্রশিবির, এবং ছাত্রদল জুলাইয়ের শত্রু, তাহলে তো জুলাই এর অর্জিত স্বাধীনতা রক্ষা কঠিন হয়ে যাবে। আমরা অপরাধীদের শাস্তি চাই, পাশাপাশি সহাবস্থান ও প্রগতির রাজনীতির পক্ষে। ছাত্রদল কে বাদ দিয়ে জুলাই স্বাধীনতা রক্ষা করা যাবে না। নেতৃবৃন্দ জাতির এই ক্রান্তিলগ্নে সকলকে উদারতা, সহনশীলত, ভিন্নমত এবং সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুদৃঢ় করার উদাত্ত আহ্বান জানান। নেতৃবৃন্দ আশঙ্কা করেন নিজেদের মধ্যে অনৈক্য ফ্যাসিস্টদের নতুনভাবে পুনর্গঠনে সহায়তা করবে। আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews