1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

যৌথ অভিযানে জেনেভা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ১২

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৮২ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব ও বোবা বিরিয়ানির ইরফানসহ ১২ জন মাদক কারবারিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ২৯ নভেম্বর, শুক্রবার ভোরে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। অভিযানে যৌথবাহিনী গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি রিভলভার, ৮ রাউন্ড এ্যামুনেশন, ৫টি চাপাতি এবং ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার অস্ত্র ও এ্যামুনেশনসহ গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews