1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রদবদল হয়েছে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্কঃ রদবদল করা হয়েছে জনপ্রশাসনে সচিব পদে। একই দিনে ওএসডি আবার ওই তারিখেই সিনিয়র সচিব পদে পদোন্নতির ঘটনাও ঘটেছে। গত ২৫ মার্চ জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই দিনে ওই মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করা হয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামকে। আবার ওই দিনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খানকে সিনিয়র সচিব পদে পদোন্নতিও দেওয়া হয়। পরে ২৭ মার্চের প্রজ্ঞাপনে ৩১ মার্চ থেকে তার অবসরে যাওয়ার কথা জানানো হয়।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিনকে আইএমইডি সচিব করা হয়েছে। গতকালের আরেক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নিজামউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বর্তমান প্রশাসনে রেকর্ডসংখ্যক সরকারি কর্মকর্তা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে রয়েছেন। তথ্য অনুযায়ী, এখন প্রশাসনে মোট ৫১৭ জন ওএসডি রয়েছেন, এর মধ্যে ১৩ জন সিনিয়র সচিব ও সচিব। বিগত সরকারের দলীয়করণের প্রবণতা এবং নিয়মবহির্ভূত পদায়ন-পদোন্নতির কারণে প্রশাসনে বদলি-পদোন্নতি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

গত বছর ৫ আগস্টের পর ১২৩ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, কিছু কর্মকর্তাকে পদোন্নতি, প্রশিক্ষণ, ছুটি কিংবা প্রেষণের কারণে ওএসডিতে রাখা হয়েছে। তবে অন্যদিকে, অনেক কর্মকর্তাকেই দীর্ঘদিন ধরে ওএসডি অবস্থায় বসিয়ে রাখতে হচ্ছে, যা সরকারের জন্য আর্থিকভাবে ক্ষতিকর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews