একতা ডেস্কঃ রাজধানী ঢাকার উত্তরা থেকে মহানগর উত্তর যুব মহিলা লীগের নেত্রী রিতা খানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রবিবার সন্ধ্যায় উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, রিতা খান দীর্ঘদিন ধরে উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন।
তার বিরুদ্ধে হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। ওসি জানান, রিতা খানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। তিনি সাবেক তুরাগ থানা যুব মহিলা লীগের নেত্রী ছিলেন এবং তুরাগের বাউনিয়া দলিপাড়া এলাকার মৃত রহমত হোসেন খানের মেয়ে।
Leave a Reply