1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রবিবার

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৮৯ গননা করুন

একতা ডেস্কঃ আগামীকাল ১৬ মার্চ, রবিবার রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। ১৫ মার্চ, শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশন (বিমানবন্দর ও খিলক্ষেত)-এর অ্যালাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য আগামী রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ঢাকা মহানগরীর কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা হতে বলাকা ভবন পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উত্তরা সকল সেক্টর, উত্তরখান, দক্ষিণখান ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক অসুবিধার জন্য তিতাসগ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews