1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

রাজশাহীতে টয়লেটের হাউজের মাটি খুঁড়ে মূর্তি উদ্ধার

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ গননা করুন

একতা ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরপাড় থেকে একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ছয়ঘাটি এলাকা হতে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। ইউনিয়নের মাহবুব হাসান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে আতাব উদ্দীন সরকারের পুকুর পাড়ে উত্তর দিকে খোকন নামের এক যুবক টয়লেটে হাউজ হাউজের মাটি খনন করছিলেন। এসময় এই মূর্তিটি পাওয়া যায়। এই সময় আশেপাশের লোকজন জানাজানি হলে তা দেখার জন্য ভীড় করে। পরে মাহবুব হাসান কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে এসআই নিজাম এসে তা উদ্ধার করে নিয়ে যায়।

এসআই নিজাম জানান, মূর্তিটি দেখতে কালো এবং এক সাইড ভাঙা। ওজন প্রায় ৩০ কেজির উপরে হবে আর উচ্চতায় সাড়ে ৩ ফুট হতে পারে। উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম শহিদ বলেন,, স্থানীয় লোকজন খবর দিলে সেখান হতে একটি মূর্তি নিয়ে আসা হয়েছে। এটা মূলত কষ্টি পাথরের মনে হচ্ছে না। প্রাচীন আমলের সাধারণ পাথরের মনে হয়েছে। এটির ওজন ৩০ কেজি। আমাদের পক্ষ হতে একটি জিডি করা হয়েছে। এটি কোর্টে পাঠানো হবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews