একতা ডেস্কঃ দুর্বার রাজশাহীর বিপিএল জার্নি শেষ হয়েছে। তবুও বিতর্কের রেশ কাটলো না দলটির। রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছে। পারিশ্রমিক পাননি দলটির বিদেশি ক্রিকেটাররা। বিমানের টিকিট না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না তারা। দলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ফেব্রুয়ারি, রবিবার কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় নিজ দেশে ফিরতে পারছেন না দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। দেশে ফেরার ফ্লাইট নেই ৫ ক্রিকেটারের। তাই হোটেলেই আটকে আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার আফতাব আলম, রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।
বিকেলেই দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই নিজ নিজ দেশে যাত্রা করবেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। আর দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও বাংলাদেশ ছেড়ে যাবেন আগামীকালের মধ্যে। বিপিএলের শুরু থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার নেতিবাচক সংবাদের শিরোনাম হয় রাজশাহী। পারিশ্রমিক না ম্যাচ বয়কটও করেন দলের বিদেশি ক্রিকেটাররা। এছাড়াও একাধিকবার চেক বাউন্সের ঘটনাও ঘটেছে।

Leave a Reply