1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

রায়ের আদেশ না পৌঁছানোয় ৮ বছর পর মুক্ত সাগর

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ গননা করুন

একতা ডেস্কঃ ২০১৭ সালে উচ্চ আদালতে আপিলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পান খুলনা জেলার বটিয়াঘাটার বাসিন্দা ইব্রাহিম আলী শেখ সাগর। আদালতের সেই আদেশের কপি কারাগারে না পৌঁছানোর কারণে তাকে বন্দি থাকতে হয় আরও ৮ বছর। আদালত থেকে মুক্তির আদেশের কপি সংগ্রহের পর মুক্তি পান সাগর। গতকাল রবিবার যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইব্রাহিম আলী শেখ সাগর। তিনি খুলনা বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের চরহরিণাবাদ এলাকার মতিয়ার রহমানের ছেলে। হত্যা মামলায় মৃত্যুদণ্ড ছাড়াও তিনি আরও তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। এর মধ্যে একটিতে যাবজ্জীবন, একটিতে ১০ বছর ও আরেকটিতে সাত বছরের দণ্ডপ্রাপ্ত। এর আগে যাবজ্জীবন সাজার মামলাও তিনি খালাস পান। বাকী দুটি মামলায় ইতোমধ্যে সাজার মেয়াদ পূর্ণ করেছেন।

কারাগার সূত্র জানিয়েছে, ২০০৩ সালের একটি হত্যা মামলায় নিম্ন আদালত ইব্রাহিম আলী শেখ সাগরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে মামলাটি উচ্চ আদালতে গেলে ২০১৭ সালে খালাস পান তিনি। কিন্তু কারাগারে তার মুক্তির আদেশ আট বছরেও পৌঁছায়নি। কারাগারে রিলিজ অর্ডার (মুক্তির আদেশ) না আসায় তিনি বন্দি ছিলেন।

যশোর কেন্দ্রীয় কারাগারকে অবহিত করে সাগরের পরিবারের লোকজন। এরপর কারাগারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে ইব্রাহিম আলী শেখ সাগরের মুক্তির আদেশ (রিলিজ অর্ডার) যশোর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। কারাগারের জেলার শরিফুল আলম বলেন, ইব্রাহিম উচ্চ আদালতে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেও মুক্তির আদেশ না পাওয়ায় তিনি কারাগারে বন্দি ছিলেন। উচ্চ আদালতে যোগাযোগ করে কাগজ পাওয়ার পর যাচাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews